1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অপপ্রচারকারীরা মানুষের মধ্যে কনফিউশন তৈরির চেষ্টা করছে: আরাফাত - R STAR TV
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

অপপ্রচারকারীরা মানুষের মধ্যে কনফিউশন তৈরির চেষ্টা করছে: আরাফাত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

নির্বাচনকে ভিন্নখাতে দেখানোর জন্য একদল অপপ্রচারকারী মানুষের মধ্যে কনফিউশন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মিডিয়া সেলের সদস্য সচিব মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, একদল রাজনীতিবিদ আছে যারা ভোট বর্জনের রাজনীতি করছে। আবার সুশীল সমাজের একাংশ এবং সামাজিক মাধ্যমের অপপ্রচারকারীরা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করছে। তারা নির্বাচনকে ভিন্ন খাতে দেখানোর জন্য অপপ্রচারগুলো করার চেষ্টা করছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আলী আরাফাত বলেন, প্রতিটি হামলার ক্ষেত্রে যখনই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যখনই কেউ ধরা পড়ছে পরিস্কাররভাবে দেখা যাচ্ছে, হয় সে স্বেচ্ছাসেবক দলের, নাহয় ছাত্রদল, নাহয় যুবদল, না হলে বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা বা কর্মীরা। তারা অনেকেই ধরা পড়ার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের নির্বাচন বিমুখ চিত্র প্রকাশ হয়ে পরে। গণতন্ত্রের ধারার বাহিরে গিয়ে তারা আবারও ২০১৪-১৫ এর মতো পথ বেছে নিয়েছে। গতকাল শুক্রবার যশোর থেকে আসা বেনাপোল এক্সপ্রেসের নাশকতা তার প্রমাণ। তাদের নাশকতার আগুনে জ্বলেছে মা ও শিশু সন্তানসহ চারটি তাজা প্রাণ ঝড়ে গেছে। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন যাদের স্বাশনালি পুড়ে গেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, গতকাল ও আজকে বিএনপি-জামায়াত দেশের ২০টিরও বেশি ভোটকেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়েছে। রাজবাড়ীর একটি স্কুলে পাহারায় থাকা গ্রাম পুলিশের এক সদস্যকেও তারা হত্যা করেছে। রামুতে রাখাইন মন্দিরে আগুন দিয়েছে বিএনপি জামাতের লোকজন। ডেমরা ও কুমিল্লা দুইটি বাসে আগুন দিয়েছে তারা। ভোলাতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও হামলা করেছে। এই চিত্র শুধু গত দুই দিনের। নির্বাচনের বিরোধিতা ও সন্ত্রাসের ইতিহাস বিএনপির ডিএনএতেই আছে।

আরাফাত বলেন, পরিতাপের বিষয় হল এই, নাশকতা তারা যে করছে এবং মানুষকে হত্যা করছে। কিন্তু তাদের সঙ্গে তাদেরই পার্টনার ইন ক্রাইম এক দল মানুষ তারা এক্স, ফেসবুক এবং টেলিভিশন টকশোতে এবং অনলাইন বিভিন্ন মাধ্যমে অসত্যভাবে অপপ্রচার করে সবগুলো দোষ সরকারের গাঢ়ে চাপানোর চেষ্টা করে। মানুষের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে।

তিনি বলেন, পুলিশের তরফ থেকে কিছুদিন আগে ডিজি হেলথের কাছে লেখা হয়েছিল হসপিটাল গুলি বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্য। বিএনপি যখনই কোনো কর্মসূচিতে হয় এর আগের দিন রাত্রেবেলা থেকেই শুরু হয়ে যায় নাশকতার এসব ঘটনা। পুলিশ সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে মাথায় রাখে যেখানে কোনভাবেই, চোড়াগুপ্তা হামলা যেহেতু করে সেখানে আহতদের তাড়াতাড়ি যেনো স্বাস্থ্য সেবাটা দেওয়া যায়। সেই চিঠিকে তারা সামনে এনে যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল করেছে যে পুলিশ আগে থেকে কিভাবে জানলো? আমরা তো বলি এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে হরতাল দিয়েছে বিএনপি রাত থেকেই শুরু অগ্নীসন্ত্রাস শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি ভোট বর্জনের রাজনীতি করছে। তারা বলছে মানুষ যেনো ভোট দিতে না যায়। এখন তারা ভোট বর্জন করছে, তাদের যদি সে আস্থা থাকে মানুষ ভোট দিবে না তাদের তো লিফটের বিতরণ করার প্রয়োজন নাই। ভোটের দিনে তাদের তো হরতাল দেবার প্রয়োজন নাই। মানুষ তো এমনিই ভোট বর্জন করবে তাদের কথা অনুযায়ী। তারমানে তারা নিজেরাওবিশ্বাস করে না যে মানুষ ভোট বর্জন করবে। যেহেতু তারা এটা বিশ্বাস করে না সেজন্য তারা প্রথমে লিফলেট বিতরণ করেছে। এরপরে তারা হরতালে ডাক দিয়েছে। নতুন করে নাশকতা করার মাধ্যকমে, মানুষকে পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। হুমকি দিচ্ছে যেনো মানুষ ভোট দিতে না আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি