1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমির-কন্যার রিসেপশনে এলাহি কাণ্ড! - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আমির-কন্যার রিসেপশনে এলাহি কাণ্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১১ Time View

প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের। ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ছিলো বিয়ের রিসিপশন পার্টি। মুম্বইয়ের রিসেপশনে আমন্ত্রিত প্রায় ২৫০০ জন অতিথির তালিকায় রয়েছেন একাধিক তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অতিথিদের তালিকায় যেমন রয়েছেন বলিউডে তার আরও দুই বন্ধু শাহরুখ খান, সালমান খান তেমনই মুকেশ আম্বানি, কাপুর ভাট, দেওল পরিবারও। এদিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন ইরা, নূপুরের পরনে ছিল কালো গলাবন্ধ শেরওয়ানি। মরাঠিতে কথা বললেন বাবা আমির। আইনি বিয়ের দিন আট কিলোমিটার দৌড়ে বিয়ে করতে আসেন ইরার বর নূপুর, পেশায় তিনি শরীরচর্চা প্রশিক্ষক। উদয়পুরেও তার ব্যতিক্রম হয়নি। বিয়ের অনুষ্ঠানের আগে সুইমিং পুলের ধারে শরীরচর্চা করে সময় কাটিয়েছিলেন নবদম্পতি ও তাদের বন্ধুরা। তবে রিসিপশনে সে সব পথে হাঁটেননি যুগল। ইরার রিসিপশনের অনুষ্ঠানে ছিল রকমারি খাবার। তবে বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের ৯ রাজ্যের নানা ধরনের পদ। এরমধ্যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবের খাবার তো রয়েছেই। তবে সব থেকে বেশি আধিক্য গুজরাতি খানাপিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি