1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
একটিতে জামিন পেলেন ফখরুল, দুটিতে আমীর খসরু - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

একটিতে জামিন পেলেন ফখরুল, দুটিতে আমীর খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দুটি মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছেন। এর মধ্য দিয়ে ওই ঘটনায় মির্জা ফখরুল তার বিরুদ্ধে করা ১১ মামলার ১০টিতে জামিন পেলেন। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১, আনসারের ২৫ সদস্য ও ২০ জন সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি