1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‘ভারতের অযাচিত হস্তক্ষেপে জনগণ ভোটের অধিকার হারিয়েছে’ - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

‘ভারতের অযাচিত হস্তক্ষেপে জনগণ ভোটের অধিকার হারিয়েছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ভারতের অযাচিত হস্তক্ষেপে এদেশের জনগণ ভোটের অধিকার হারিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে। সম্পর্ক গভীর হয়েছে তবে সেটি জনগণের সঙ্গে নয় আওয়ামী লীগের সঙ্গে। ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং ভোটের অধিকার হারিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, এখন অনেকে আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতা-কর্মীদের ওপর।

তিনি বলেন, জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমাণ গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। অসংখ্য গরীব নেতা-কর্মী জেলগেটের টাকা না দেওয়ার কারণে কারাগারেই ধুকে ধুকে জীবন কাটাচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ক্ষমতায়নের পূর্বশর্ত মানুষের ভোটের অধিকার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চলছে আর চলতেই থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্বৃত্তায়নের হোতা আওয়ামী অলিগার্কদের কবল থেকে দেশ মুক্ত করে জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি