1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ সালের বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ২০২৩ সালে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন নাহিদা। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিলো নাহিদার। ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। যার সুবাদে নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন নাহিদা। ঐ জয়ে সিরিজে সমতা পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ দেন নাহিদা। পাকিস্তান সিরিজের আগে ভারতের বিপক্ষেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদা। নারী বিভাগে বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দু’জন নিউজিল্যান্ডের এবং একজন করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটার আছেন। দলে সুযোগ পাননি ভারতের কোন খেলোয়াড়ের। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লির্ক, লি তাহুহু ও নাহিদা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি