1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খুলনায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

খুলনায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

খুলনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযানে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বিআইডব্লিউটিএ’র ৩ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। পরে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকদের বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর শিপইয়ার্ড সড়কে এ হামলার ঘটনা ঘটে। কাঠ ব্যবসায়ীরা জানান, প্রায় ৪৫ বছর ধরে তারা নগরীর শিপইয়ার্ড সড়কের রূপসা নদীর পশ্চিম পাড়ে কাঠের ব্যবসা করছেন। ২০০৭ সাল থেকে তারা তাদের ব্যবসার স্থান বন্দোবস্ত নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ’র কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের আবেদনে কোনো সাড়া না দিয়ে সেখান থেকে তাদের উচ্ছেদ করার গত ১০ জানুয়ারি নোটিশ দেয়। সর্বশেষ গত রোববার সকালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এর প্রতিবাদে সোমবার সকাল ১০টায় কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা রূপসা স্ট্যান্ড রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে বক্তারা বলেন, রূপসা নদীর পশ্চিম পাড়ে দীর্ঘ বছর যাবত কাঠ ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। যার সঙ্গে কয়েক হাজার মানুষ জড়িত। হঠাৎ ব্যবসা তুলে দেওয়া হলে ব্যবসায়ী ও শ্রমিক, কর্মচারীরা পরিবার-পরিজনসহ অসহায় হয়ে পড়বে।

পরে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। বেলা ১১টার দিকে সেখানে বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় বিক্ষুব্ধ কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এতে বিআইডব্লিউটিএ’র নুরুল হক, অনুকূলচন্দ্র ও আকতার নামে ৩ কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ সময় তারা বিআইডব্লিউটিএ’র দুটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নিয়মমাফিক সেখানে অভিযান চালাতে গিয়েছি। কিন্তু সেখানে অবৈধ ব্যবসায়ী ও শ্রমিকরা আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরসহ ৩ কর্মকর্তা-কর্মচারীকে আহত করেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খুলনা থানার ওসি কামাল হোসেন খান বলেন, বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাতে গেলে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা বাধা দেয়। একপর্যায়ে ব্যবসায়ীরা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি