1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খেলা কুয়েতে, ক্যাম্প সৌদিতে - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

খেলা কুয়েতে, ক্যাম্প সৌদিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ Time View

ফিলিস্তিনে যুদ্ধ চলছে। ইসরাইলের আক্রমণে ফিলিস্তিনের মানুষের অবস্থা ভালো না। তারপরও ফুটবল খেলছে ফিলিস্তিন। কাতারে এশিয়ান কাপ ফুটবলে খেলেছে, বিদায় নিলেও স্মরণীয় খেলা খেলেছেন ফিলিস্তিনিরা। ১ জয়, ১ ড্র নিয়ে নকআউট পর্ব থেকে বিদায় নিলেও অনেকেই ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছেন। সেই ফিলিস্তিন এবার বিশ্বকাপে বাছাই ম্যাচ খেলবে। যুদ্ধ চলছে ফিলিস্তিনে। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ খেলার জন্য ফিলিস্তিন তাদের ভেন্যু নির্ধারণ করেছে কুয়েতে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে গণহত্যার শিকার ফিলিস্তিন। বাংলাদেশে গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন লড়াই করছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে। বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকায় ২১ মার্চ। আর অ্যাওয়ে ম্যাচ ২৬ মার্চ। এখন সেটি একটু পরিবর্তন করা হয়েছে। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে কুয়েতে। আর হোম খেলবে ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে আগামী ২৬ মার্চ, বিকাল সাড়ে ৩টায়। এই একটা ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে ক্যাম্প করবে। এই আলোচনা আগেই হয়েছিল। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন তিনি সৌদি আরবে ক্যাম্প করতে চান। গতকাল ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবে পাঠানো হবে ফুটবলারদের। কোচের চাওয়া পূরণ করেছে। সিদ্ধান্ত হয়েছে ২-১৭ মার্চ সৌদি আরবে ক্যাম্প হবে। সেখান থেকে ক্যাম্প শেষ করে কুয়েতে যাবে বাংলাদেশ ফুটবল দল।

গতকাল দুপুরে বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে চান। এশিয়ান কাপে ফিলিস্তিন ৩-০ গোলে হংকংকে হারিয়েছে। প্রথম বারের মতো নকআউট পর্বে উঠেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ফিলিস্তিনের পারফরম্যান্স নিয়ে কাবরেরা বলেন, ‘এবার এশিয়ান কাপে ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষের সঙ্গে অসাধারণ ফুটবল খেলেছে। কিন্তু আমরা বিশ্বাস করি যদি সঠিকভাবে ট্রেনিং ক্যাম্প হয় তাহলে আমরাও ভালো কিছু করতে পারব। আমাদের পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকা দরকার। এটা বুঝি যে লেবাননে যেমনটা খেলেছিলাম ফিলিস্তিনের সঙ্গে তার চেয়েও ভালো খেলতে হবে। আশা করি, ভালো কিছুই হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি