1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি আওয়ামী লীগের - R STAR TV
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রির দ্বিতীয় দিনে ৫২২ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে মোট আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি জানান, ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর আগে প্রথম দিনে ৮১০ টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমাদেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষথেকে জানানো হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি