1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শরীয়তপুরে ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধার - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

শরীয়তপুরের নড়িয়াতে শেখ সুমাইয়া সুমু (২০) নামের এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ছিল শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিনের উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। এদিকে মধ্যরাত থেকে সুমাইয়ার মুঠোফোনে একাধিকবার কল আসতে শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোন সাড়া না পেলে, একপয়ে দরজার্যা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার লাশ দেখেন তারা। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। রুমের দরজা বাহির থেকে আটকানো দেখে সকলে মিলে ভেঙ্গে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি