ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী নিজের ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন।ভারতের আগ্রার তাজমহলের সামনে তোলা ছেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’ছবিতে দেখা যাচ্ছে বুবলী একটি নীল রঙের শাড়ি পড়েছেন, ছেলেকেও পরিয়েছেন নীল রঙের পাঞ্জাবী।
পোস্টে বুবলী আরো লিখেছেন, ‘প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষ ভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’
Leave a Reply