1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে! - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড নির্মাতা আদিত্য দত্তর নতুন সিনেমা ‘ক্র্যাক’ সিনেমা। অ্যাকশন আর রোমান্সে ভরপুর সিনেমাটির শুটিংয়ের সময় অভিনেতা বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নেওয়ায় শিশুর মতো কেঁদেছেন নোরা ফাতেহি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নোরা ফাতেহি। জানান স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেছেন তিনি।এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই খুব দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই।

অন্যদিকে, আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’অভিনেত্রীর কথায়, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একপর্যায়ে চিৎকার করি, এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কি না। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

‘ক্র্যাক’ সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্ষ্মিনী মৈত্রকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি