1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামে জাসাস’র বিভাগীয় কমিটির উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামে জাসাস’র বিভাগীয় কমিটির উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ Time View

চট্টগ্রাম প্রতিনিধি ;

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যাগে,চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের
অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপরে পুলিশ গুলিবর্ষণ করে, এতে রফিক, জব্বর, শফিউর,সালাম ও বরকতসহ অনেকেই শহীদ হন ।দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা বিশ্ব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলা ভাষা অঞ্চলে পালন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়।
এ দিনটি বাঙালি ভাষা আন্দোলনের মর্যাদা ও গৌরবোজ্জ্বল স্মৃতিময় হিসেবে দিবসটি পালন করে আসছে। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি
আব্দুল আল ফায়সাল, সিনিয়র সহ-সভাপতি সুমন সেন, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, দৈনিক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মো. মনজুর আলম, দৈনিক সরেজমিন পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মো. জসিম উদ্দিন, এবং দৈনিক সময়ের কাগজ ও অনলাইন তালাশ বার্তা সম্পাদক মোহাম্মদ জামশেদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
বিধান ঘোষ চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক অপরাধ দমন পত্রিকা,প্রফেসর মো:জিয়াউল হক স্টাফ রিপোর্টারদৈনিক অপরাধ দমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি