1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩ মার্চ কলকাতা মাতাবেন নগর বাউল জেমস - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

৩ মার্চ কলকাতা মাতাবেন নগর বাউল জেমস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

আগামী ৩ মার্চ ভারতের কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর সেখানে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ‘পুজোওয়ালাদের গান–পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‌‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। আয়োজক সংস্থা সূত্র জানায়, ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস। কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত ও অনুরাগী। এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। আয়োজক সংস্থা কর্তৃপক্ষ আরও জানায়, ৩ মার্চ বিকাল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। কলকাতার মঞ্চে জেমস ‘কবিতা’, ‘বিজলী’, ‘মিরাবাঈ’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’, ‘গুরু’, ‘ভিগি ভিগি’সহ বেশ কিছু গান পরিবেশন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি