1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই, আতঙ্কে বাড়ির মালিক - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই, আতঙ্কে বাড়ির মালিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যবসায়ীর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি ও আতঙ্গে আছেন বলে থানায় অভিযোগে করেছেন বাড়ির মালিক।

বৃহস্পতিবার গভীর দিবাগত রাত ৩টায় সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) থানায় িলখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার আম্বিয়া বাড়ির হাবিবুল করিমের টিনসেড বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ক্ষক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় হাবিবুল মডেল থানায় অজ্ঞাতনামাদেরকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জানালে তারা থানায় আইনের আশ্রয় নিতে বলে। পরে ভুক্তভোগী বাড়ির মালিক ও ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেন। সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা এএসআই মাকসুদ জানান, আমি অভিযোগটি পেয়েছি। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি