1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিজিবির উদ্যোগে বেকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ, অস্বচ্ছলদের আর্থিক সহায়তা - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বিজিবির উদ্যোগে বেকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ, অস্বচ্ছলদের আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেকার শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, সনদ বিতরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিয়েছে বিজিবি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম সনদ ও অনুদান তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্য ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাহল আহমেদ নোবেল, অপস অফিসার মেজর রাফি-উস-হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদারসহ বিজিবির কর্মকর্তাসহ পাহাড়ি বাঙালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিব ব্যবস্থাপনায় স্থানীয় ৪০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে স্কুলব্যাগ প্রদান এবং অস্বচ্ছল পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে এ অনুদান প্রদান করা হয়। এ সময় তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া বেকার ১০ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়। এছাড়া ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রক্রিয়া পর্যায়ক্রমে চলমান থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি