1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে: ফখরুল - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে: ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অত্যুগ্র মাত্রায়। বৃহস্পতিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দী। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল থীম ‘অন্তর্ভুক্তি অনুপ্রাণিত করুন’ এর সফলতা কামনা করছি।

তিনি আরিও বলেন, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হলো বৈষম্য কমানো ও তাদের সম্মান জানানো। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত। সমাজে তারা যেন কখনোও বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা। আমাদের দেশের নারীদের কল্যাণে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে নারীদের সমতায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণের কারনেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে প্রাণঢালা অভিনন্দন জানান মির্জা ফখরুল। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি