1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মারামারি করে আওয়ামী লীগ আটক হয় বিএনপির লোক: রিজভী - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

মারামারি করে আওয়ামী লীগ আটক হয় বিএনপির লোক: রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৯ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে। কিন্তু আটক করা হয় বিএনপির লোকজন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও তাই হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় একথা বলেন তিনি। রিজভী আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে—তা দেশবাসী দেখেছেন। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত যুথীকে আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা, আর আটক হলো বিএনপির লোক।’

‌‘আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে সুপ্রিম কোর্টের মতো জায়গাকে কলঙ্কিত করা হয়েছে’ বলে মন্তব্য করে রিজভী আরও বলেন, ‘ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। আজকে ৫ কোটি শিক্ষিত যুবক বেকার—সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোড়াই কেয়ার করছে না। তাছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক তরুণকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এক রকম বিনা বিচারেই অনেকে কারাদণ্ড ভোগ করছেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি