1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ক্যানসারে আক্রান্ত অলিভিয়া মুন - R STAR TV
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত অলিভিয়া মুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১৬ Time View

ক্যানসারে আক্রান্ত হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। ‘এক্স-মেন’ খ্যাত এ অভিনেত্রীর গত ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী অলিভিয়া মুন। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’তবে অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন তিনি। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি