1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক নেতৃবৃন্দের ক্ষোভ মৌলভীবাজারে সাইবার মামলায় সাংবাদিক কারাগারে - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সাংবাদিক নেতৃবৃন্দের ক্ষোভ মৌলভীবাজারে সাইবার মামলায় সাংবাদিক কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩০৬ Time View

সিলেট বিভাগীয় ব‍্যুরো।

মৌলভীবাজারে আরও এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনাল সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন না’মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫ মার্চ) জরুরী সভা করে পেশাগত নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রায় ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অন লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ দৈনিক সিলেট বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদ সহ কয়েকজনের বিরুদ্ধে শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ সাংবাদিক মশাহিদ আহমদ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না’মন্জুর করে সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মুক্ত গণমাধ্যম ব্যতিরেকে জনগণের মুক্তি অসম্ভব। সাংবাদিক মশাহিদ আহমেদ দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে কাজ করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বরাবর আপোষহীন ছিলেন। এই রকম পেশাদার সাংবাদিকের হাতে ‘হাত কড়া’ মানে সাধারণ জনগণের কণ্ঠরোধ করা। তাই অনতিবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমেদ এর মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এর প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংগঠন, মৌলভীবাজার জেলা কমিটি যৌথভাবে আগামীকাল শনিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি