1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিডি করলেন গায়ক আসিফ - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

জিডি করলেন গায়ক আসিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

পোষ্য হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সংগীতশিল্পী সদ্য নতুন ফ্ল্যাটে উঠেছেন। বাসার আশেপাশে খোঁজার পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখছেন বলে জানান আসিফ। কণ্ঠশিল্পী বলেন, নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুই দিনের মাথায় পোষা বিড়াল পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনও খোঁজ পাইনি। দেশি হলেও পুম্বা সাইজে দেশি বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য ও সৌন্দর্য দুটোই দেখার মতো। বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছি। এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরায় সাহায্য নেওয়া হচ্ছে। আসিফ আরও বলেন, বৃষ্টিতে ভেজা একটি বিড়ালছানা বাসায় এনে আশ্রয় দেয় আমার ছোট ছেলে রুদ্র। কিন্তু নিওমোনিয়ায় মারা যায় বিড়ালটি। এটা নিয়ে ছেলের ভীষণ মন খারাপ হলে বাসার সাহায্যকারী রেললাইনের পাশ থেকে আরেকটা বিড়ালের বাচ্চা এনে দেয়। নাম রাখে পুম্বা। তখন থেকেই সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি।তিনি বলেন, এরপর থেকেই বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা আসে বড় ছেলে রণর মাথায়। সে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করে সেগুলো ট্রেনিং ও চিকিৎসা দেওয়ার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকে ভীষণ প্রভাবিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি