1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ Time View

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে আজ সোমবার দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিকিৎসকরা তাকে (খালেদা জিয়া) সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তারা জানাবেন।অবস্থার অবনতি হলে গত শনিবার মধ্য রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য জানান, শনিবার দিবাগত মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা রাতে গুলশানের বাসভবনে গিয়ে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করেন। বোর্ডের পরামর্শে রাতেই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর খালেদা জিয়াকে রাত ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। তখনও মেডিক্যাল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এবং তাকে বাসায় রেখেই চিকিৎসা দিয়ে আসছিলেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তার গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি