1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদে বাড়ি ফেরা পোশাক শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ঈদে বাড়ি ফেরা পোশাক শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ Time View

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি। রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশা ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি