1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা এসব হামলা চালায়। ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর তাসের। ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূ-খণ্ডের স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী চারটি স্থানে গণহত্যা চালায়। এতে ৩৮ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে।’তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ উপত্যকার দক্ষিণের আল-নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ায় একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়। পরে ওই বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৩,১৭৫ জনে দাঁড়িয়েছে এবং ৭৫,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি