1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদুল ফিতর উদযাপন - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদুল ফিতর উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ Time View

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ঝিনাইদহের কয়েকটি গ্রামের মানুষ। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ কয়েকটি এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লিরা আসেন ঈদের নামাজ পড়তে। হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গণমধ্যমকে বলেন, ‘হরিণাকুন্ডুতে তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। নিরাপত্তার স্বার্থে ঈদের নামাজে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি