1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কোয়ার্টার থেকে বিদায় মেসির মায়ামির - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

কোয়ার্টার থেকে বিদায় মেসির মায়ামির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৫১ Time View

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের কাছে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাক্সিকান এই ক্লাবের কাছে প্রথম লেগে মেসিকে ছাড়া ২-১ গোলে হেরেছিল মায়ামি। দ্বিতীয় লেগে মেসি খেললেও তা কাজে আসেনি। উল্টো ৩-১ গোলে হেরেছে দলটি। প্রথম লেগের ম্যাচে মাঠে না থেকেও ছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে মেসির অসদাচরণ করার খবরও পরে সামনে আসে। পরে মেসিকে নিয়ে মন্টেরের সহকারি কোচের কটূক্তির কথাও শোনা যায়। সব মিলিয়ে দ্বিতীয় লেগের ম্যাচটিকে ধরা হচ্ছিল মেসির প্রতিশোধের ম্যাচ। কিন্তু প্রতিশোধ দূরে থাক, মন্টেরের মাঠে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না মেসির মায়ামি। ম্যাচের শুরুতেই ভাসকুয়েজের গোলে লিড পায় মন্টেরে। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যাক্সিকান ক্লাবটি। বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী হয়ে খেলতে থাকে তারা। ম্যাচের ৫৭ মিনিটে গেরমান বেরটেরমের ডিবক্সের বাইরের থেকে নেওয়া শটে লিড বাড়ায় মন্টেরে।

এরপর ম্যাচের ৬৪ মিনিটে গোল করে মায়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেন গালার্দো। শেষ দিকে ৮৫ মিনিটে একটা গোল করে মায়ামিকে সান্তনার গোল এনে ডিয়াগো গোমেজ। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি