1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিরোজাতেই কাটছে খালেদা জিয়ার ঈদ - R STAR TV
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ফিরোজাতেই কাটছে খালেদা জিয়ার ঈদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ছোট ভাই শামীম এস্কান্দারসহ কয়েকজন কাছের আত্মীয়দের নিয়ে ঈদের সময় কাটাচ্ছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল থেকেই তার আত্মীয়-স্বজনরা দেখা-সাক্ষাৎ করতে আসছেন। বিকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান ভার্চ্যুয়ালি তার সঙ্গে কথা বলবেন। রাতে দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন।দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর চার ঈদ কারাগারে ছিলেন তিনি। এরপর এক ঈদে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং আরেকটি এভারকেয়ার হাসপাতালে। বাকি ঈদগুলো তিনি তার গুলশানের বাসভবন ফিরোজাতেই উদযাপন করেছেন।

এর আগের কয়েকটি ঈদে লন্ডন থেকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়া তাদের নিয়ে ঈদ উদযাপন করেছেন। এবার তাদের কেউ আসেননি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস জটিলতা, ডায়াবেটিক, আর্থ্রাইটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। হঠাৎ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকবার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে।

সর্বশেষ গত ৩০ মার্চ গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিয়ে গত ২ এপ্রিল তিনি বাসায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি