1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে বিএনপি - R STAR TV
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।এ সময় বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কিছু ভাবছেন কি না— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপিকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি।

তিনি আরও বলেন, বিএনপিকে কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল— এটাই তাদের বলছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি