1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব না: ইসি আলমগীর - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব না: ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৬০ Time View

উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার সকালে মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় ইসি আলমগীর বলেন, নির্বাচনে নিরাপত্তায় পুলিশ বাহিনী আছে। তারাই নিরপেক্ষ নির্বাচন করতে যথেষ্ট। এছাড়াও র‌্যাব, বিজিবি, আনছার, গোয়েন্দা বাহিনী আছে। তারা তো সারাক্ষণই খোঁজ-খবর রাখছে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীর আত্মীয়দের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে কোন দল কি সিদ্ধান্ত নিলো, সেটা আমাদের দেখার বিষয় না। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই। আইনের ভেতরে থেকে যে কোনো সিদ্ধান্ত যে কোনো দল নিতে পারে।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি