1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বললেন মিশা - R STAR TV
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বললেন মিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৩৩ Time View

চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন আজ সোমবার (৬ মে)। বিশেষ এই দিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বলে সম্বোধন করলেন অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগর বন্ধু ওমর সানীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর একটি দুইজনে একসঙ্গে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী। ছবিগুলোর ক্যাপশনে মিশা লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’

মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিশার মন্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। কারণ ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানীর জন্ম ১৯৬৯ সালের ৬ মে। জেলা বরিশাল। দারাশিকো পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সবশেষ এই অভিনেতাকে কাজ করতে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি