1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঐশ্বরিয়াকে ‘কপি’ করলেন মিন্ডি কালিং - R STAR TV
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ঐশ্বরিয়াকে ‘কপি’ করলেন মিন্ডি কালিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৭ Time View

মেট গালা ২০২৪-এ আমেরিকান অভিনেত্রী মিন্ডি কালিংয়েরর লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে নেটিজেনরা বলছেন ২০২২ সালে ঐশ্বরিয়া রাই কান উৎসবে যে পোশাক পরেছিলেন, তার সঙ্গে দারুণ মিল রয়েছে মিন্ডি কালিংয়ের পোশাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের ভিতরে পা রাখেন কালিং। শো-স্টপিং গাউনে ফটোগ্রাফাররা তার লুকের প্রশংসা করলেও, নেটিজেনরা ঠিকই তারা খুঁজে খুঁজে বের করেছেন, লুকিয়ে থাকা মিলগুলো। ‘গার্ডেন অব টাইম’ থিম অনুসারে, মিন্ডি কালিং ভারতের গৌরব গুপ্তের ডিজাইন করা শ্যাম্পেন রঙের গাউনটির পিছনে বানানো হয়েছিল ফুলের মতো কাঠামো। পোশাকের পিছনটা দেখলে কারও কারও মনে হবে, যেন কোনও ফুলের পাঁপড়ি। থরে থরে বিছিয়ে রাখা হয়েছে। মেট গালাতে সকলেই বাহবা জানান, কালিংয়ের ফ্যাশন স্টেটমেন্টকে। কিছু ভারতীয় ফ্যাশন উৎসাহী ঐশ্বরিয়ার কান পোশাকের সঙ্গে এর অদ্ভুত মিল খুঁজে পান। আশ্চর্যজনকভাবে সে পোশাকটিও ডিজাইন করেছিলেন গৌরব গুপ্তই। গোলাপি এবং ব্লাশ রঙের আশ্চর্য মেলবন্ধন ছিল সেটি। যা তৈরি করতে সময় লেগেছিল ৩ হাজার ৫০০ ঘণ্টা। সে গাউনের কাট থেকে শুরু করে ভেইল, সবই যেন হুবহু এক। এক নেটিজেন মিন্ডি কালিংয়ের পোশাক নিয়ে মন্তব্য করেন, ‘আমি ভেবেই চলেছি কোথায় যেন দেখেছি… কোথায় যেন দেখেছি। এ যে কান থেকে আমাদের ঐশ্বরিয়া’। দ্বিতীয়জন লিখলেন, ‘কালিংকে দেখতে সুন্দর লাগছে ঠিকই, তবে কানে ঐশ্বরিয়া যে পোশাক পরেছিলেন, তার থেকে লুকটা একটু অন্যরকম হতে পারত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি