1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৪৪ Time View

বগুড়ার কাহালু উপজেলায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইলের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বুধবার (২৯ মে) বিকাল ৩টা থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাহালু স্টেশনের অদূরেই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলন চাঁপা আন্তঃনগর ট্রেন দুটি বগুড়া স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরও বলেন, ‌‘কাহালুতে উত্তরবঙ্গ মেইলের বগি লাইনচ্যুত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি