1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কঙ্গনাকে চড় মারা কনস্টেবল সাময়িক বরখাস্ত - R STAR TV
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

কঙ্গনাকে চড় মারা কনস্টেবল সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭১ Time View

লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৭ জুন) এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, কৃষক পরিবারের সন্তান কুলবিন্দরকে সাময়িকভাবে বরখাস্ত করে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের করা হয়েছে। কুলবিন্দর দাবি করেন, তিনি ‘কৃষকদের অসম্মান’ করার দায়ে কঙ্গনা রনৌতের প্রতি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। কুলবিন্দর বলেন, কৃষক আন্দোলন চলাকালীন সময় ‘তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন—তিনি বলেন, ১০০ রুপির লোভে কৃষকরা বসে আছে। তিনি নিজে কি সেখানে যেয়ে বসবেন? তিনি যখন এই বিবৃতি দেন, তখন আমার মা সেখানে বসে বিক্ষোভ করছিলেন।’

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। কঙ্গনা দিল্লির উদ্দেশে ফ্লাইটে উঠতে এয়ারপোর্টে এসেছিলেন। সে সময় সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কষে চড় মারেন।

ভাইরাল হওয়া মোবাইল ভিডিওতে দেখা গেছে কঙ্গনা চেক-ইন কাউন্টারে পৌঁছানোর পর তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন উল্লেখিত নিরাপত্তা কর্মী। এই ভিডিওতে কঙ্গনাকে থাপ্পড় মারার মুহূর্তটি দেখা যায়নি।

তবে ভিডিওতে কনস্টেবল কুলবিন্দরকে বলতে শোনা যায়, তার মাও বিক্ষোভকারীদের একজন ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি