বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন বলেও জানান শায়রুল। নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।
Leave a Reply