1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৬ Time View

কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় মুখ খুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।

তিনি লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরণের সংঘাতের সমাপ্তি চাই। কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে দেশব্যাপী ৬ জনের মৃত্যু হয়েছে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে গণ-সমর্থন তত বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি