আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বতর্মানে আলবিসেলেস্তেদের ম্যাচে কোচ লিওনেল স্কালোনির অন্যতম ভরসার প্রতীক তিনি। ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার সিটির হয়ে। ক্লবটির হয়ে ‘টেবল’সহ জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। ২৪ বছর বয়সি এই তরুণ ফুটবলারের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে জয় করার মতো কিছু বাকি নেই। তবে গুঞ্জন আছে, বতর্মানে বিশ্বের অন্যতম সেরা ক্লাব সিটির জার্সি গায়ে আর খেলতে চান না এই বিশ্বকাপ জয়ী তারকা। যদিও ক্লাবটির সাথে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে চলমান প্যারিস অলিম্পিক শেষে ক্লাব ছাড়বেন কি না-সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই আর্জেন্টাইন।
এর আগে ২০২২-২৩ মৌমুমে ইংলিশ ক্লাবটিতে পাড়ি জমান তিনি। ক্লাবটির হয়ে ৬৭টি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মোট ২০ বার। তবে গোল সংখ্যাটা আরো বেশি হতে পারত। যদি ক্লাবটির শুরুর একাদশে জায়গা পেতেন এই ফরোয়ার্ড। শুরুর একাদশে জায়গা না পাওয়ার অবশ্য কারণ আছে। তার পজিশনে সিটির হয়ে খেলেন ‘গোলের মেশিন’ খ্যাত নরওয়ের তারকা ফরোয়ার্ড আলিং হালান্ড।
মাঠে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই নরওয়ের তারকা। ইংলিশ ক্লাবটিতে ২০২২ মৌসুমে নাম লেখান হালান্ড। এরপরই পরিণত হয়েছেন গোল মেশিনে। ৬৬ ম্যাচ খেলে ৬৩টি গোল করেন ২৪ বছর বয়সি এই তারকা। যার কারণে স্বাভাবিক ভাবে সিটি কোচ পেপ ফরোয়ার্ড। একাদশে সুযোগ পান গার্দিওয়ালার ‘অটো চয়েস’ হালান্ড। এই নরওয়ের তারকা ইনুজরিতে না পড়লে সিটির শুরুর একাদশে সুযোগ পান না আলভারেজ। যার কারণে ছাড়তে চান ইংলিশ জায়েন্ট ক্লাবটি। বিভিন্ন সময় আর্জেন্টাইন এই তারকা জানান, এমন কোনো ক্লাবে যেতে চান তিনি। যেখানে নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ পাবেন তিনি।
আলভারেজের এমন বক্তব্যের পর বেশ কয়েকটি ক্লাব এই তারকাকে নিজেদের ডেরায় ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। তাদের মধ্যে অন্যতম স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। তবে এই তারকাকে ছাড়তে রাজি হচ্ছে না তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। হালান্ডের পর সিটি কোচ গার্দিওয়ালার ‘ফাস্ট চয়েস’ এই আর্জেন্টাইন।
তবে আলভারেজকে কোনো ক্লাব নিজেদের ডেরায় ভেড়াতে চায় তাহলেও সিটিতে দিতে হবে ৮০ মিলিয়ন ইউরো। বতর্মানে অলিম্পিকে স্বর্ণ জয়ের লক্ষে প্যারিসে আছেন আলভারেজ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মলনে তার ক্লাব ছাড়ার বিষয় ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে এখনো অনেক আলোচনা আছে। আমি এখন অলিম্পিকে ফোকাস করছি। তবে ম্যানচেস্টার সিটিতে খেলতে আমার খুব ভালো লাগে। আমি অনেক মিনিট খেলেছি। অলিম্পিক শেষে আমি কয়েক দিন ছুটি নেব। এরপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব।’ এছাড়াও আলভারেজের ক্লাব ছাড়ার বিষয়ে সিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেন, ‘সে (আলভারেজ) বলেছে, সে এই বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেবে। সে না থাকতে চাইলে আমরা তার এজেন্টের সাথে কথা বলব। তার পর দেখব কী করা যায়।’ এছড়াও আলভারেজ ক্লাব ছাড়ার কারণ নিয়ে সিটি বস বলেন, ‘আমি জানি সে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খেলতে চায়। সবাই এটা চায় এবং সেটা চাওয়া যৌক্তিক।’
Leave a Reply