1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোটা অঙ্কের জরিমানার কবলে ম্যানসিটি - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

মোটা অঙ্কের জরিমানার কবলে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২০৩ Time View

২০২৩-২৪ মৌসুম শেষ। নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর মধ্যে বড় ধাক্কা খায় ইংলিশ জায়েন্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। একাধিক বার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে নামায় ক্লাবটিকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। গেল পরশু ম্যানচেস্টার সিটিকে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে বিলম্বের বেশ কিছু ঘটনার শাস্তির বিষয়ে লিগ কর্তৃপক্ষ ও ম্যানচেস্টার সিটি সমঝোতায় এসেছে। সিটি প্রিমিয়ার লিগ আইনের ৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় যথাযথ কারণ ছাড়া কিক-অফ (ম্যাচের শুরু) ও রি-স্টার্টে (সাধারণত দ্বিতীয়ার্ধের শুরু) বিলম্বের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। সম মিলিয়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময় পার হওয়ার পর খেলা শুরু করে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর মধ্যে সবচেয়ে বেশি দেরি করেছে ২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে খেলা শুরু করা হয় দুই মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে। এটি ছিল ঐ মৌসুমে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিন।

এমন ঘটনার পর ক্লাবটিকে ২ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২ কোটি টাকা। এমন কাণ্ডের পর নিজেদের ভুল শিকার করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছে বর্তমান প্রিমিয়ার লিগের বতর্মান ও টানা চার বারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে-ভবিষ্যতে এমন ঘটনার যেন পুরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে লক্ষ্য রাখবে তারা। যার কারণে ক্লাবটির বিপক্ষে আইনি কোনো ব্যবস্থা নেয়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি