1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির - R STAR TV
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ আগস্ট) কেনবেরার পার্লামেন্টের সিনেটর কক্ষে লিবারেল পার্টির সিনেটর সাইমন বারমিংহামের সঙ্গে বৈঠক করেন বিএনপির অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফসহ সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, এডভোকেট নাসির উল্লাহ, আবুল হাছান, এএনএম মাসুম এবং খাইরুল কবির পিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ দাবি করেন, অস্ট্রেলিয়া সরকারের উচিত বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। তারা শেখ হাসিনার নেতৃত্বে চলমান নাগরিক অস্থিরতা ও সহিংসতার নিন্দা জানান এবং ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। অস্ট্রেলিয়ার ছায়া পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি আরও দাবি জানায় যে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) মামলা করার জন্য অস্ট্রেলিয়া সহায়তা করুক।

বিএনপি নেতারা বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ বন্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করার কথাও উল্লেখ করেন। তারা দাবি করেন যে, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের নিরাপদ আশ্রয় দেবে না এবং শেখ হাসিনার সমর্থকদের স্থানীয় সরকার নির্বাচনের (এলজিএ) মনোনয়ন না দেওয়ার জন্য লিবারেল পার্টির প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি