1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাকে খোঁচা দিলেন বর্ষা, ‘সবাই কিন্তু পোড়া ভাত খায়না’ - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

কাকে খোঁচা দিলেন বর্ষা, ‘সবাই কিন্তু পোড়া ভাত খায়না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

সোশ্যাল মিডিয়ায় নাফিসা কামালের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ আগস্ট) সাকিব আল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে গেছে! এছাড়া সাকিবের ‘হোটেল জীবন’ নিয়ে এক তরুণীর ভিডিওবার্তা এবং এরপর শিশিরের বেশকিছু ফেসবুক পোস্ট হঠাৎ উধাও হয়ে যাওয়া নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জনের জন্ম দেয়। তবে গুজব ছড়ানোর কয়েক ঘণ্টার মাঝেই ফেসবুকে সরব হলেন সাকিবের স্ত্রী শিশির। দীর্ঘ এক পোস্টে জানালেন, সাকিব স্বামী হিসেবে অসাধারণ। এরইমধ্যে চিত্রনায়িকা বর্ষার একটি ফেসবুক পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে তিনি কারও উদ্দেশ্যে খোঁচা মেরে লিখেছেন ‘সবাই কিন্তু পোড়া ভাত খায়না’। সেই পোস্টে বর্ষা লিখেছেন, ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ, লবন, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায়না।’

তবে বর্ষা কাকে খোঁচা মেরে পোস্ট করেছেন সে বিষয়ে জানা যায়নি। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই ‘সাকিব-শিশির’ লিখে মন্তব্য করেছেন। আরেকজন লিখেছেন, ‘নিজের অতীত ঘাইটেন, কত পোড়া ভাত খাইছেন আপনিও’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি