1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‘মধ্যরাতে স্লুইসগেট খুলে দিয়ে ভারত প্রমাণ করলো, তারা কখনোই বন্ধু ছিল না’ - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

‘মধ্যরাতে স্লুইসগেট খুলে দিয়ে ভারত প্রমাণ করলো, তারা কখনোই বন্ধু ছিল না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

‘মধ্যরাতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের স্লুইসগেট খুলে দিয়ে প্রমাণ করলো, তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’শুক্রবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, কয়েকদিন আগে আমরা সিলেটে বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ কাটতে না কাটতেই ২০ আগস্ট রাতের অন্ধকারে ডাকাতের মতো আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করে জানমালের যে ক্ষতি ভারত করেছে, তার হিসাব অবশ্যই ভারত সরকারকে দিতে হবে।

ফজলে বারী মাসউদ আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শক্রমে দেশবাসিকে সাথে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতাসম্পন্ন বাঁধ নির্মাণ করবো। সকল স্তরের দায়িত্বশীলগণ এ ব্যাপারে সতর্ক ও প্রস্তুত থাকবেন। আমীরের নির্দেশ আসার সাথে সাথেই আমরা কাজ শুরু করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি