1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমার কাছে এটা অবিশ্বাস্য কামব্যাক: বিসিবি সভাপতি - R STAR TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আমার কাছে এটা অবিশ্বাস্য কামব্যাক: বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২২ Time View

দেশের মানুষের মন ভালো নেই। বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন সাহায্যকারীরা। এমন দিনে এসে ক্রীড়াঙ্গন একটা ভালো খবর দিয়েছে। অনেক অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে চেষ্ট জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেশের মানুষকে ভালো একটা খবর দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ খুশি। টেস্টের ম্যাচের তৃতীয় দিনে মুশফিক-লিটন জুটি এবং চতুর্থ দিনে মুশফিক-মিরাজে জুটি ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছেন। এর আগে টিভি পর্দায় দম বন্ধ করা পরিস্থিতি হয়েছিল। বারবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের দুয়ারে গিয়ে ফিরে আসার কথাগুলো চোখে ভাসছিল বিসিবি সভাপতি ফারুকের। তার কাছেও মনে হচ্ছে অবিশ্বাস্য জয়। ফারুক কাল সন্ধ্যায় ইত্তেফাকের সঙ্গে কথা বলে জানিয়েছেন, কেমন গেল রাওয়ালপিন্ডি টেস্ট। ‘উফ আমার কাছে এটা অবিশ্বাস্য কামব্যাক। ম্যাচটা যেখানে চলে গিয়েছিল সেখান থেকে ফিরিয়ে আনা দুর্দান্ত বিষয় ছিল এটি। এ কারণে আমার কাছেও এটি স্মরণীয় জয়-বললেন ফারুক আহমেদ। ফারুক বাংলাদেশের ক্রিকেটারদের ওপর আস্থা রেখে বললেন, ‘আমরা এর চেয়েও ভালো খেলতে পারি।’

ফারুক এখন আগের চেয়ে ব্যস্ত। সবার সঙ্গে কথা বলতে হয়, সময় দিতে হয়। ঐতিহাসিক জয়ে সাকিব প্রসঙ্গ টানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, ‘সাকিব মেন্টালি ফ্রেশ। ও ভালো করছে। মনে হচ্ছে আরো ভালো করবে।’ ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সেদিনই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিন শুরু হয়। বোর্ড সভাপতি হওয়ার পরই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে, এটাকে নিছক কাকতালীয় মনে করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বললেন, ‘না না আমি সভাপতি হওয়ার পরই জয়টা এসেছে সেভাবে দেখার কোনো কারণ নেই। আমার সভাপতি হওয়ার সঙ্গে টেস্ট জয়ের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ কো-ইনসিডেন্ট। প্লেয়াররা জান বাজি রেখে খেলেছে। ম্যাচ জিততে হবে, দেশকে উপহার দিতে হবে, সেটাই মাথায় রেখে খেলেছে। আমি যেভাবে চাই ওরা তেমন ক্রিকেটাই খেলেছে। এটাই আমার চাওয়া।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি