সচিবালয়ে আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সমন্বয়কসহ উপদেষ্টাগণের উপর হামলায় আনসারদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। এসময় ফারুকী লেখেন, ‘হোয়াটস আপ, আনসারস? দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে, আর এরা অন্য কারও হয়ে খেলছে?’ দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায়না বলেও উল্লেখ করে নির্মাতা আরও লেখেন, ‘দাবি মেনে নেওয়ার পরও এই নৈরাজ্যটা এখন আর স্রেফ নেওয়া যাচ্ছে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কতো রূপে যে ফিরে আসার চেষ্টা করল! কখনও ডাকাত হয়ে, কখনও বা আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার।’
Leave a Reply