1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন: তদন্তে কলকাতা পুলিশ - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন: তদন্তে কলকাতা পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

বলিউড অভিনেত্রী সানি লিওন রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। এ নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন। আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান সানি লিওন। সেই কলেজের ইংরেজি বিভাগের মেধাতালিকায় চোখ বুলালে আপনিও বিস্মিত হবেন। কারণ কলেজে ভর্তির সেই মেধাতালিকায় সানি লিওনের নাম। তবে শুধু আশুতোষ কলেজ নয়, বজবজের একটি কলেজের মেধাতালিকাতেও নাম রয়েছে সানি লিওনের। এ নিয়ে বিতর্কে জল গড়িয়েছে সানির দোরগোড়া পর্যন্ত। সেই বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানি লিওনের রসিক টুইট- তাহলে তোমরা কি আমার সেমিস্টারে। এভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার নিশানা হলেও, একজন পড়ুয়া বেশ উদ্বিগ্ন। প্রথমে বিষয়টি ভুয়া মনে হলেও, পরে সত্যতা যাচাই করে তারা লালবাজারের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এ বিকৃতি খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাড়িয়ে তথ্য বিকৃত করে এ ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এ ঘটনা। যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি