1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিভোর্সের এক বছরে শুকরিয়া আদায় পরীমণির - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ডিভোর্সের এক বছরে শুকরিয়া আদায় পরীমণির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছরপূর্তিতে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালন করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সেই সঙ্গে ‘শুকরিয়া’ আদায় করেছেন। শরিফুল রাজকে ভুল মানুষ আখ্যা দিয়ে বলেছেন, আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। গত বছরের এই দিনে (১৭ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালনের কথা জানান দেন পরী।

তিনি লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস। আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!

কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

শুকরিয়া। আমারা ভালো আছি।

হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি