1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হামজার বাংলাদেশে আগমন নিয়ে ফিফার বার্তা - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

হামজার বাংলাদেশে আগমন নিয়ে ফিফার বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮২ Time View

বাংলাদেশের জার্সিতে খেলার সন্নিকটে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন লিস্টার সিটির এই ফুটবলার। এখন অপেক্ষা কেবল মাঠে নামার। হামজাকে বরণ করে নিতে পস্তুত বাংলাদেশের হাজারও ফুটবলপ্রেমী। এরই মধ্যে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পেজে উঠে আসলেন হামজা। ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান হামজা। জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন ছিল বাংলাদেশি পাসপোর্ট। বাফুফে ও তার পরিবার যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছে। বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি