1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান - R STAR TV
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১১ Time View

পাঁচ বছর আগে লন্ডনে আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় মানহানির অভিযোগে ঢাকার আদালতে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব এ রায় দেন। তারেকের পাশাপাশি বিএনপির আরও চার নেতা এ মামলা থেকে খালাস পেয়েছেন। তারারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে এ মামলা করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন। প্রসঙ্গত, সম্প্রতি নোয়াখালীতে দায়ের হওয়া দুটি রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং হবিগঞ্জে ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি