1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুট ব্যান্ডের সুমি - R STAR TV
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুট ব্যান্ডের সুমি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ Time View

দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে ব্যান্ড চিরকুট। তারই ধারাবাহিকতায় চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)। প্রতিবছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ২৪-২৬ অক্টোবরের তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন এই সম্মেলনে। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে। এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও চলতিবছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ শিল্পী। আলোচনায় অংশগ্রহণ শেষে ম্যানচেস্টার থেকে সুমী গণমাধ্যমকে বলেন, ‘চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলাগানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিন দশকপূর্তি উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।’ শুধু ওমেক্স ই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নেবেন তিনি। এ সম্মেলনটি শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৮ নভেম্বর।

নরওয়েতে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন এ গুণী শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি