1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৪২ চার, ১৬ ছক্কায় ওয়ানডেতে ইরার ৩৪৬, ভারতীয় ক্রিকেটে রেকর্ড - R STAR TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

৪২ চার, ১৬ ছক্কায় ওয়ানডেতে ইরার ৩৪৬, ভারতীয় ক্রিকেটে রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

আইপিএলে দল পাননি, এরপরই রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। গত কিছুদিনে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। উর্বিল প্যাটেল, আয়ুশ মাহাত্রে এর বড় উদাহরণ। এবার ভারতের মেয়েদের ক্রিকেটেও এই ঘটনাই ঘটল। মুম্বাইয়ের হয়ে ওয়ানডেতে ১৫৭ বলে ৩৪৬ রানের ইনিংস খেলেছেন মেয়েদের আইপিএলে দল না পাওয়া ইরা যাদব। ২২০.৩৮ স্ট্রাইকরেটের এই ইনিংসে ৪২টি চার ও ১৬টি ছক্কা মেরেছেন ইরা যাদব। ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেছেন ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে। মেঘালয়ের বিপক্ষে আলুরে তাঁর দল করে ৩ উইকেটে ৫৬৩ রান। যা মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে সর্বোচ্চ।
৩৪৬ রান যদিও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে সর্বোচ্চ নয়। এমপুমালাঙ্গার হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪২৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তবে ইরা যাদবই প্রথম ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি পেলেন, বয়সভিত্তিক ক্রিকেটে ভেঙেছেন স্মৃতি মান্ধানার রেকর্ড।ওপেনার যাদব দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক হার্লি গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেছেন গালাও, ৭৯ বলে ১১৬ রান করেছেন তিনি। এই জুটিতে ইরা যাদবের অবদান ৭১ বলে ১৪৯। এরপর তৃতীয় উইকেট জুটিতে দীক্ষা পাওয়ারের সঙ্গে গড়েন ১৮৬ রানের জুটি। এই জুটিতে ইরা ছিলেন আরও বিধ্বংসী, করেছেন ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের ৩ বোলার ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।
মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ৫৬৩। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে সর্বোচ্চ।

১৪ বছর বয়সী ইরা যাদবের নাম গত ডিসেম্বরে হওয়া মেয়েদের আইপিএলের নিলামে উঠেছিল। কেউ আগ্রহ দেখায়নি। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মূল দলেই নেই, যাদবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি