1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মেসিকে রুখতে বিশেষ কোনো পরিকল্পনা নেই স্পেনের: লুইস দে লা ফুয়েন্তে - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

মেসিকে রুখতে বিশেষ কোনো পরিকল্পনা নেই স্পেনের: লুইস দে লা ফুয়েন্তে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

লিওনেল মেসিকে থামানোর ফর্মুলা কী? বিশ্বকাপ ফাইনালের আগে লুইস দে লা ফুয়েন্তের কাছে এই প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তবে স্প্যানিশ কোচ পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা নেই তার। বরং পুরো দলের সম্মিলিত শক্তিতেই আর্জেন্টিনার অধিনায়ককে আটকাতে চায় স্পেন। রোববার (১৯ জুলাই) রাতে নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। এই মহারণের আগে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি।

মেসিকে আটকানোর পরিকল্পনা নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘মেসিকে একজন খেলোয়াড় দিয়ে থামানো সম্ভব নয়। তাকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসিকে রুখতে দলগত রক্ষণকেই সবচেয়ে কার্যকর অস্ত্র বলে মনে করছেন লা ফুয়েন্তে। সে কারণেই পুরো দলকে সমন্বিতভাবে রক্ষণ গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে যতটা সম্ভব মেসিকে কম জায়গা দিতে চায় স্পেন। পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়কের কাছে বল পৌঁছানোর আগেই পাসের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তারা। এসব পরিকল্পনা বাস্তবায়ন করে আর্জেন্টিনাকে আক্রমণে বিকল্প পথ খুঁজতে বাধ্য করতে চায় স্প্যানিশরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ লিওনেল স্কালোনির দলের সাম্প্রতিক ম্যাচগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছে। তাদের লক্ষ্য, আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা যেন খোলা জায়গায় ওয়ান টু ওয়ান পরিস্থিতি তৈরি করতে না পারে। বিশেষ করে মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখাকেই ম্যাচের অন্যতম চাবিকাঠি মনে করছেন লা ফুয়েন্তে—জানিয়েছে মার্কা।

অন্যদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমও স্পেনের এই পরিকল্পনার দিকে নজর রাখছে। টিওয়াইসি স্পোর্টসের দাবি, সম্ভাব্য এই চাপ সামাল দিতে ইতোমধ্যে কৌশলগত কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন স্কালোনি। মেসির ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা আর্জেন্টিনা কোচের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি