1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অটোরিকশার ধাক্কায় ছেলে নিষাদ হুমায়ূনসহ আহত শাওন - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

অটোরিকশার ধাক্কায় ছেলে নিষাদ হুমায়ূনসহ আহত শাওন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

ঢাকার নিউ মার্কেটে শপিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকার নিউমার্কেট এলাকায় ওই দুর্ঘটনায় ছেলে নিষাদ হুমায়ূনও আহত হয়েছেন বলে জানালেন শাওন। শুক্রবার বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন শাওন। সেখানেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন তিনি। শাওন জানালেন, রিকশার চাকার নিচে তার বাঁ পা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি। পরে শাওনকে দ্রুত শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি নিজের ফেসবুকে তুলে ধরেছেন শাওন। ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’, এমন একটি শিরোনাম দিয়ে দুর্ঘটনার বর্ণনায় শাওন লিখেছেন, ‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার (কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ) প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এল ‌‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ… সরেএএএন!’ বলে ডাক দেওয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পা-এর ওপর দিয়ে চলে গেল।’দুর্ঘটনার পর ইঞ্জিনচালিত অটোরিকশার চালক পালিয়ে যাননি জানিয়ে শাওন লিখেছেন, ‘চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা-দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তার ফেসবুক স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে ভোলেননি সঙ্গে থাকা অর্পিতাকে। তিনি লিখেছেন, ‘অর্পিতা, তুই সঙ্গে না থাকলে কীভাবে যে ওই সময়টুকু সামলাতাম, জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম, নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করেছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না, তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। আমি তোকে নিয়ে গর্বিত।’নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে শাওন লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি