1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুম্ভ মেলার মালা বিক্রেতা মোনালিসা এবার ‘পুষ্পা ৩’ সিনেমায় - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

কুম্ভ মেলার মালা বিক্রেতা মোনালিসা এবার ‘পুষ্পা ৩’ সিনেমায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল রাধারাণী, দাম মাত্র এক পয়সা। কিন্তু হঠাৎই এল বৃষ্টি, কেনাবেচা উঠল মাথায়। ১৮৮৬ সাল নাগাদ রাধারাণীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় ১৩৯ বছর পর তেমনই এক মালা বিক্রেতাকে পাওয়া গেল আর এক মেলায়। মাহেশ থেকে প্রায় সাত-আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে- মহাকুম্ভের মেলায়। আর সেই মালা বিক্রেতাকে নিয়েই গোটা ভারত উত্তাল। যার নাম মোনালিসা। ১৫০৩ সাল থেকে ২০২৫ সাল- যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে, তবে কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালা বিক্রেতা তরুণী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্য পিয়াসীর নজরে আরও একবার ঝড় তুলেছে মোনালিসা ভোঁসলে। ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন শুধুই তিনি! এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবটা নাকি ভালোর জন্য হয়!

এরই মধ্যে শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। স্বয়ং আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন।

সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা, তিনি একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। সে কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি এবার পা রাখছেন সিনেমায়।

যদিও ভাইরাল হওয়ার পর বিরক্ত হয়েই মোনালিসা বলেছিলেন, ‘লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পেছনে লোক দৌড়োচ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল। বাড়িতে মা-বাবা, তুতো ভাই-বোন মিলিয়ে বড় পরিবার। এক বর্ণ লেখাপড়া জানেন না। তাই নিয়ে কোনও আক্ষেপ নেই তার। সাদামাটা যুক্তি, ‘আমি বিদেশে পড়তে গেলে মা-বাবাকে দেখবে, খাওয়াবে কে?’ এই কারণেই তিনি প্রতি বছর কুম্ভমেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। ভালোই বিক্রি হত তার।

তবে বাদ সেধেছে ২০২৫। এক যুবক তার ভাসা ভাসা বিড়ালাক্ষীর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। ব্যস, চোখ দিয়েই চোখের মণি প্রত্যেকের।

মোনালিসার গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু হচ্ছে না। সাফল্য তার জীবনকে ছুঁয়েছে। যার ছোঁয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ষোড়শীর জীবন। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে লাখো লোকের আনাগোনা, এক ঝলক তাকে দেখবে বলে!

সদ্য রূপটান করে নতুন সাজে হাজির তিনি। মোনালিসার নয়া ‘লুক’ মন কেড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, পারিবারিক পেশা ছেড়ে শিগগিরই রুপালি পর্দায় নিজেকে মেলে ধরবেন। হতে পারে ছোট পর্দার কোনও হিন্দি অনুষ্ঠানে বা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি